সর্বশেষ
||লালমনিরহাটে তিস্তায় অবৈধ বালু উত্তোলনের মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করে ভ্রাম্যমান আদালত||বরগুনার বামনায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু||জমি নিয়ে দন্দ, খড়ের গাদা সরানো নিয়ে বিবাদ, চাচার হাতে ভাতিজা খুন||বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ||জাবির বাজেট ঘাটতি ১০০ কোটি টাকা||মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ||শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত||মেহেদী স্মরণে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত||জাবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জাবিয়ান ট্র্যাক নামক নতুন প্লাটফর্ম||শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর
Aunik Siddike
১৪ মে ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক

Share this news with

চালক সংগঠনের সভাপতি ও দুই চালককে হত্যার চেষ্টা ও মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। এই আন্দোলনে চট্টগ্রাম বন্দরসহ সব ধরনের সড়কে প্রাইম মোভার ট্রেইলার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (১৪ মে) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের।

কালবেলাকে তিনি বলেছেন, পাহাড়তলীর একটা ঘটনায় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সবার সামনে পাহাড়তলী থানার ওসি তাকে (সভাপতিকে) অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তিনি সেলিম খানকে বেশ কয়েকবার মারধর করেন। পাশাপাশি দুইজন চালককেও তারা মারধর করেন। তাকে স্থানীয় সন্ত্রাসীরা সহযোগিতা করেন। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

সংগঠনটিতে প্রায় ৩০ হাজার চালক রয়েছে উল্লেখ করে সাধারণ সম্পাদক আবু খায়ের বলেন, হত্যার চেষ্টা ও মারধরের ঘটনায় সভাপতি ও চালকরা গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরে নগরের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। পরিবহন ধর্মঘট চলাকালীন সময়ে চট্টগ্রাম বন্দরসহ যত সড়কে প্রাইম মুভার ট্রেইলার যাতায়াত করে-সব বন্ধ থাকবে।

 

প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক মো. বখতিয়ার আলম প্রিন্স কালবেলাকে বলেন, প্রশাসনের সামনেই মঙ্গলবার রাতে বেশ কয়েকবার চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই চালককে মারধর করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। এই কারণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

এই বিষয়ে জানতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে তিস্তায় অবৈধ বালু উত্তোলনের মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করে ভ্রাম্যমান আদালত

বরগুনার বামনায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

জমি নিয়ে দন্দ, খড়ের গাদা সরানো নিয়ে বিবাদ, চাচার হাতে ভাতিজা খুন

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জাবির বাজেট ঘাটতি ১০০ কোটি টাকা

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

মেহেদী স্মরণে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত

জাবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জাবিয়ান ট্র্যাক নামক নতুন প্লাটফর্ম

শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর

১০

বায়েজিদে শর্টগান ও কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

১১

কুমিল্লার রেস্টুরেন্টে দুই বছরের শিশু ফেলে গেল বিদেশি পরিবার, থানায় সাধারণ ডায়েরি

১২

ঠাকুরগাঁও শহরের বিডি হলের পাশে যুবকের মরদেহ উদ্ধার

১৩

জাবির ৪৩তম সিনেট অধিবেশন শুরু, সাড়ে তিন দশক পর অংশ নিলেন শিক্ষার্থী প্রতিনিধি

১৪

দেশীয় অস্ত্র দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামির পলায়ন

১৫

মহাসড়ক জুড়ে নকল রসমালাইয়ের সাম্রাজ্য: কুমিল্লার ঐতিহ্য হুমকিতে

১৬

রামগঞ্জে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ: মৃত্যুর পর মর্গে লাশ রেখে পালালেন স্বামী

১৭

জাবি কর্মচারীকে শ্বশুরবাড়িতে মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

১৮

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা

২০